ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি সম্প্রসারণের ঘোষণার কয়েক দিনের মধ্যেই আবারও রক্তাক্ত হয়ে উঠেছে লেবানন–ইসরায়েল সীমান্ত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো এক হামলাতেই ১০ জনের মৃত্যু হয়। সেখানে তিন শিশু ও তিন নারীও ছিলেন। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে, নাবাতিয়েহ ও টাইর অঞ্চলেও পৃথক হামলায় আরও ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে।
হিজবুল্লাহও দাবি করেছে, তারা ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে এবং একটি ট্যাংক ধ্বংস করেছে। পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে এবং প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
অন্যদিকে ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে, তবে এসব হামলায় প্রায়ই বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক দিন আগেই ৪৫ দিনের যুদ্ধবিরতি সম্প্রসারণে সম্মতি জানানো হয়েছিল। তবে চুক্তির মধ্যেও দুই পক্ষের হামলা–পাল্টা হামলা অব্যাহত রয়েছে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
নিউজ ডেস্ক : চীনের সশস্ত্র বাহিনী গত বছরের শেষের দিকে গোপনে ...
নিউজ ডেস্ক : চীনের সশস্ত্র বাহিনী গত বছরের শেষের দিকে গোপনে ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ন...
নিউজ ডেস্ক : মালয়েশিয়ার রাজনীতিতে আগাম সাধারণ নির্বাচন নিয়ে জল্পনা ক্...

মন্তব্য (০)