• লিড নিউজ
  • জাতীয়

‎সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (মঙ্গলবার, ১৯ মে) নিজ দপ্তরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের আনুষ্ঠানিক যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

‎প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

‎সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে সংসদে সিটি করপোরেশন সংশোধন আইন, ২০২৬ পাশ হয়েছে। নতুন আইন অনুযায়ী, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া সিটি করপোরেশনের তফসিল দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের সঙ্গে একযোগে ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

‎নতুন সিটি করপোরেশনগুলোর কার্যক্রম গতিশীল করতে সরকার চলতি অর্থবছরই প্রাথমিকভাবে ৩০ থেকে ৩৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘বগুড়া সিটি করপোরেশনের জন্যও দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে।’

‎বিরোধীদলগুলোর নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য দলগুলো দলীয়ভাবে প্রস্তুতি নিচ্ছে, তবে যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই আমাদের দলের লোকজন নিরপেক্ষভাবেই নির্বাচনে অংশ নেবে।’

‎নির্বাচনের জন্য নিজের দল বিএনপির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। আন্দোলন ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই আমাদের সব সময় প্রস্তুতি থাকে। আমাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত বিস্তৃত এবং নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। তাই যেকোনো নির্বাচনের জন্য বিএনপি যেকোনো সময় প্রস্তুত আছে।’

মন্তব্য (০)





image

‎ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ কর...

নিজস্ব প্রতিবেদকঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্ত...

image

আজারবাইজানের বাকু শহরে বিশ্ব নগর ফোরামের ত্রয়োদশ অধিবেশন...

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন-হ্যাবিট্...

image

‎পাট খাতকে ৭ বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকা...

নিজস্ব প্রতিবেদকঃ বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদ...

image

হজ পালন করতে গিয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্কঃ এবার বাংলাদেশ থেকে হজ পালন করতে গিয়ে এখন পর...

image

‎বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: পররাষ...

নিউজ ডেস্কঃ ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সামনে ...

  • company_logo