ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (১৮ মে) থিংক ট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’ আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে শামা ওবায়েদ এসব কথা জানান।
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্রনীতি তুলে ধরেন শামা ওবায়েদ। ওয়াশিংটন-ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...
নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...
বগুড়া প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্...
বগুড়া প্রতিনিধিঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্র...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদ...

মন্তব্য (০)