• লিড নিউজ
  • জাতীয়

সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিরাপত্তা ও সামাজিক বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি বাংলাদেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে। প্রয়োজনে কাজের ক্ষেত্র নির্ধারণ, কর্মপরিকল্পনা তৈরি, পরিস্থিতি মূল্যায়ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ, আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারকি করবে।

‎প্রচলিত আইন ও বিধিবিধান পর্যালোচনা করা, সংশোধন ও সংস্কারের সুপারিশ, বিভিন্ন সংস্থা ও অনলাইন প্লাটফর্মসমূহ নিয়মিতভাবে তদারকি, গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করবে।

‎নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে কমিটি কর্তৃক নির্ধারিত বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাসমূহের কার্যপরিধি এবং ক্ষেত্র নির্ধারণ করবে।

‎এই কমিটির সহ-সভাপতি হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা প্রধান সমন্বয়ক হিসেবে থাকছেন।

‎কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) মহাপরিচালক, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের (এনটিএমসি) মহাপরিচালক, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক।

‎এছাড়া, কমিটিকে সহায়তাকারী হিসেবে চারজন অফিসারকে হিসেবে রাখা হয়েছে— সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

‎প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

নিউজ ডেস্কঃ দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চা...

image

‎সংরক্ষিত নারী এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভা...

image

পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে কা...

নিউজ ডেস্কঃ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সর...

image

‎মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের ...

নিউজ ডেস্কঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্ম...

image

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে...

  • company_logo