• লিড নিউজ
  • জাতীয়

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে সরকার।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ও বিভিন্ন পরিকল্পনার প্রতিফলন হবে বাজেটে। ভঙ্গুর অর্থনীতি থেকে কীভাবে ঘুরে দাঁড়াবো এ নিয়ে আগামী ৫ বছরের একটি পরিকল্পনা রয়েছে। এডিপি শুধু অবকাঠামোমূলক পরিকল্পনা নয় বরং সার্বিক উন্নয়নের লক্ষ্য।

অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের প্রকল্পগুলো আমরা রিভিউ করছি। যেগুলো বাস্তবায়ন করলে দেশের কল্যাণ হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে। নতুন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন করা হবে।

মন্তব্য (০)





image

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

নিউজ ডেস্ক : স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে দলীয় প...

image

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ৫ সদস্যের তদন্ত কমিট...

নিউজ ডেস্ক : স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম-দুর্নীতি প্রধানমন্ত্...

image

আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় তেলের সরব...

image

পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি: প্রতি...

নিজস্ব প্রতিবেদকঃ রোববার সন্ধ্যা ৭টায় বনানীর Sheraton Dhaka-এ Tour Operators Association of B...

image

সন্ধ্যার মধ্যে ৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ৫ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...

  • company_logo