• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ওমান সাগর হবে মার্কিন সেনাদের কবরস্থান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি বন্ধ রাখার ক্ষোভে ইরানের বন্দরগুলোয় অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছে না তেহরান সরকার। দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও সাবেক আইআরজিসি কমান্ডার মোহসিন রেজায়ি কড়া হুমকি ছুঁড়ে রেখেছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ তুলে নিতে। নাহলে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হতে পারে।

রেজায়ি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে পড়বে। তিনি বলেন, ইরানের ওপর নৌ অবরোধ যত দীর্ঘ হবে, বিশ্বের বিভিন্ন দেশের ক্ষয়ক্ষতিও তত বাড়বে।

সম্প্রতি হরমুজ প্রণালি ও ওমান সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ বাড়ছে। বর্তমানে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি নিয়ন্ত্রণ করছে ইরান।

মন্তব্য (০)





image

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে যা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুম...

image

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসা মসজিদে ৬৫ হাজার মুসল্লির জ...

নিউজ ডেস্কঃ ইসরায়েলি বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেম...

image

চুক্তিতে পৌঁছাতে ইরান-যুক্তরাষ্ট্র উভয়ের ওপর বাড়ছে চাপ

নিউজ ডেস্ক : একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন...

image

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সাহারা মরুভূমির তীব্র দাবদাহে নাইজারের একটি প্র...

image

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

নিউজ ডেস্ক : নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মার্কিন অনভিবাসী (নন-...

  • company_logo