• লিড নিউজ
  • জাতীয়

আবু সাঈদ হত্যা বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ কারাগারে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি সাজা পরোয়ানা মূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ৯ এপ্রিল শহিদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। ওই রায়ে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকায় হাসিবুর রশিদের অবস্থান টের পেয়ে তাকে আটকে রাখেন স্থানীরা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই হত্যাকাণ্ড তৎকালীন ছাত্র-জনতার আন্দোলনকে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ত...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

  • company_logo