• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে ইরান। তবে চীন এই পথ উন্মুক্ত করার জন্য স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবটিকে সমর্থন করেছে রাশিয়া।

রোববার (১৭ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলিয়ানভ বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মন্তব্যের সঙ্গে মস্কো ‘পূর্ণভাবে একমত’।

ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা নিরসনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী ও বিস্তৃত যুদ্ধবিরতি প্রয়োজন।

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে বলেছেন, শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান নয়, সংলাপই একমাত্র সঠিক পথ।

রাশিয়া ও চীনের এই অবস্থান এমন সময় সামনে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তে...

image

‎‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধি...

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অ...

image

হরমুজে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ...

নিউজ ডেস্কঃ ইরান জানিয়েছে, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত...

image

হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করে...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ই...

image

হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ...

  • company_logo