• লিড নিউজ
  • জাতীয়

শাহ আলীর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা, দোষীদের শাস্তির দাবি টিআইবির

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

‎শনিবার (১৬ মে) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এই নির্লজ্জ ও কাপুরুষোচিত আক্রমণ রক্তস্নাত জুলাই আন্দোলনের ফলে কর্তৃত্ববাদ পতন পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লোকজ ঐতিহ্যবিরোধী শক্তির উত্থান এবং দেশব্যাপী বহুমত, বহুধর্মী ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

‎তিনি আরও বলেন, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র ও মাধ্যমসমূহ ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।

‎টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বহুসংস্কৃতির বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক সহাবস্থান রক্ষার দায়িত্ব সরকারের। আমরা শাহ আলীর মাজারের ওপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে কঠোরভাবে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে, ইতোপূর্বে সংঘটিত ঘটনাবলি বিবেচনায় নিয়ে প্রতিটি ঘটনার তদন্তপূর্বক জড়িতদের শাস্তির আওতায় আনা জরুরি।

‎এছাড়া হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগের প্রসঙ্গ তুলে টিআইবি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছে তাদের নীতিগত অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

‎টিআইবির মতে, বাংলাদেশের সংবিধান সব ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষের নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতি চর্চার অধিকার নিশ্চিত করেছে। তাই এ অধিকার রক্ষায় সরকারসহ সব রাজনৈতিক দল ও সংগঠনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সংস্থাটি।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ত...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

  • company_logo