• লিড নিউজ
  • জাতীয়

‎সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশে পৌঁছান। রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

‎বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি জেদ্দায় গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।

‎এদিকে চলতি বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। ১৬ জনের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে হজ বুলেটিন।

‎চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিল। প্রবাসে দেশের এই নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য বিশেষ তদারকি করছে বাংলাদেশ হজ মিশন।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ত...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

  • company_logo