ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শনিবার (১৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দু-এক দিন এই তাপপ্রবাহ থাকতে পারে। তবে এ সময় দেশের কিছু স্থানে বৃষ্টিও থাকতে পারে। গতকাল খুলনা বিভাগের সব জেলায় এবং মাদারীপুর, ফরিদপুর ও নোয়াখালী জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।
শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
নিউজ ডেস্ক : দেশের দুই বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ...
নিউজ ডেস্ক : গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়ে...
নিউজ ডেস্ক : চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লায় পথে পথে নেতাকর্মী...
নিউজ ডেস্ক : দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্...
নিউজ ডেস্ক : ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক কর্...

মন্তব্য (০)