• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সব সময় উন্মুক্ত থাকবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেওয়া হবে না।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে। আমরা নিশ্চিত করব, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে এবং বিশ্বে স্থিতিশীলতা বজায় থাকে।’

ট্রাম্প আরও বলেন, চীনের মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল।

তার ভাষায়, ‘ইরান অতীতেও হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।‘

তিনি আরও বলেন, ‘তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই 

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo