• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও গভীর করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নেপাল উৎসব ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী।
‎প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; এটি দুই দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের গভীর বন্ধনে আবদ্ধ। ভৌগোলিক সীমারেখা আলাদা হলেও আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও আতিথেয়তার চেতনা আমাদেরকে এক অভিন্ন বন্ধনে যুক্ত করেছে।
‎তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা এবং ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎নেপালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়-পর্বতময় ভূপ্রকৃতির প্রশংসা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় নেপালের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, যুব বিনিময় এবং আঞ্চলিক কানেক্টিভিটির ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
‎ঢাকাস্থ নেপাল দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই উৎসবের জন্য বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মহামান্য জনাব ঘনশ্যাম ভাণ্ডারীকে আন্তরিক ধন্যবাদ জানান সংস্কৃতি মন্ত্রী। একই সঙ্গে উৎসব সফল করতে সংশ্লিষ্ট দুই দেশের শিল্পী, পারফর্মার, শেফ ও আয়োজকদের অভিনন্দন জানান তিনি।

‎তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষ নেপালের ঐতিহ্যবাহী রন্ধনশিল্প, সঙ্গীত, নৃত্য ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ পাচ্ছেন, যা দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত জনাব ঘনশ্যাম ভাণ্ডারী(Ghanshyam Bhandari) এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। এছাড়াও অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন এবং ‘নেপাল উৎসব ২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ত...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

  • company_logo