• লিড নিউজ
  • জাতীয়

বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংকে আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চাইলেন তিনি।

‎বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

‎এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

‎গ্রিন টেক্সটাইল শিল্পের বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

‎প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। তিন দিনের এই আয়োজন চলবে ১৬ মে পর্যন্ত।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ত...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

  • company_logo