ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ১০ বছরের মধ্যেই এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
আজ (বুধবার, ১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা তোমাদের পরীক্ষা বিষয়ে মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করবো কীভাবে তোমাদের এইচএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে ঠিক পথে আগাতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এইচএসসি পাশ করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরই থাকে। ১২ বছর স্কুলিং ১২ বছরই থাকে। কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। এ জন্য আমরা আলোচনায় বসবো। তোমাদের স্বার্থে সিদ্ধান্ত নেব। ’
মন্ত্রী বলেন, ‘জিপিএ ফাইভের দিকে নয় কার্যকরী শিক্ষার দিকে ঝুঁকতে হবে। এর জন্য শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন। পাশাপাশি মানবসম্পদকে উৎপাদনশীল ও কর্মমুখী করতে হবে।’
এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে জানিয়ে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।’
নিউজ ডেস্কঃ শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ এবং পাক...
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্...
নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়...
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ...
বাকৃবি প্রতিনিধি : আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি আই...

মন্তব্য (০)