• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎হরমুজে সার পরিবহন বন্ধ থাকলে দুর্ভিক্ষের ঝুঁকি: জাতিসংঘ

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

‎আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে দ্রুত সার পরিবহনের অনুমতি না দেওয়া হলে বিশ্বের কয়েক কোটি মানুষ ক্ষুধা ও দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
‎
‎সোমবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মানবিক সংকট মোকাবিলায় গঠিত জাতিসংঘের টাস্কফোর্সের প্রধান জর্জ মোরেইরা দা সিলভা বলেন, সম্ভাব্য ভয়াবহ মানবিক সংকট ঠেকাতে আমাদের হাতে আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।
‎
‎তিনি বলেন, আমরা এমন একটি সংকটের সাক্ষী হতে পারি, যা আরও ৪ কোটি ৫০ লাখ মানুষকে ক্ষুধা ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দেবে।
‎
‎দা সিলভা বর্তমানে জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিসের নির্বাহী পরিচালক এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও পণ্য সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণকারী জাতিসংঘের বিশেষ টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন।
‎
‎তার ভাষ্য, বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের বড় অংশই এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সরবরাহ দীর্ঘ সময় বাধাগ্রস্ত হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
‎
‎সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে হলে উভয় পক্ষকেই সমঝোতার পথে আসতে হবে। অন্যথায়, একটি ছোট ঘটনা থেকেই আবার বৃহৎ যুদ্ধের সূচনা হতে পারে, যার প্রভাব পড়বে সারা বিশ্বের অর্থনীতি ও মানুষের জীবনে।

মন্তব্য (০)





image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

১

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

২

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৩

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৪

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

image

ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির

৫

‎আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞান...

  • company_logo