• লিড নিউজ
  • জাতীয়

ঈদ উপলক্ষ্যে আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আজ থেকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

‎সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীসহ সারাদেশে নির্ধারিত স্থানে ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে নির্ধারিত পরিমাণ পণ্য সরবরাহ থাকবে এবং ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারবেন। সরকারি নির্দেশনায় টিসিবির পরিবেশক ও কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।

‎টিসিবির নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

‎টিসিবি জানায়, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে এগিয়ে নিতে কাজ করছে বিএ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

image

‎দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে ইউএনও...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...

image

‎সরকার বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ত...

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...

image

ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা আসতে চান:...

নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...

image

জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধ...

নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

  • company_logo