ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের মানসম্মত বই-পুস্তক রপ্তানিযোগ্য পণ্য হিসেবে বিশ্ববাজারে বড় জায়গা করে নিতে পারে।
তিনি বলেন, উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের বই ছাপানোর সক্ষমতা রয়েছে, যা আমাদের বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। শুক্রবার বাংলা একাডেমিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আয়োজিত ‘সমাজ জাগরণে প্রকাশক ও বিক্রেতাদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উন্নত বিশ্বে বইয়ের দাম অনেক বেশি। কিন্তু আমাদের কারিগরি সক্ষমতা ও শ্রমবাজারের কারণে আমরা অনেক কম মূল্যে বিশ্বমানের বই সরবরাহ করতে পারি। এই সুযোগ কাজে লাগাতে পারলে বিশ্বের অন্যতম বড় পুস্তক রপ্তানিকারক দেশ হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
প্রকাশনা ব্যবসাকে একটি প্রাচীন ও সম্মানজনক পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা সমাজের আলোকবর্তিকা। তাদের প্রকাশিত বইয়ের মাধ্যমেই একটি শিক্ষিত সমাজ ও জাতি গঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সেমিনারে দেশের শীর্ষস্থানীয় প্রকাশক, বিক্রেতারা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ...
নিউজ ডেস্কঃ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপি সিঙ্গ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন...
নিউজ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঢা...

মন্তব্য (০)