ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ (শুক্রবার, ৮ মে) দুপুরে জেলা পরিষদের উদ্যোগে সিলেটে বিমানবন্দরে এলাকায় নির্মাণাধীন ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এসময় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়। তবে কেউ বাজার প্রভাবিত করার চেষ্টা করলে ছাড় দেয়া হবে না।’
পাশাপাশি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি বেড়েছে তা সাময়িক বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর খুবই দরকার তা না হলে পণ্যের পরিবহন ব্যয় কমানো সম্ভব নয়।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও...
নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান...
নিউজ ডেস্কঃ চীন, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকা...
নিউজ ডেস্কঃ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বেসরকারি প...

মন্তব্য (০)