• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আরও বাড়ল স্বর্ণের দাম

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের মূল্য টানা ঊর্ধ্বগতিতে থেকে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ায় মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৩ এপ্রিলের পর সর্বোচ্চ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫৪ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর গতি ধীর করতে পারে– এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।

মন্তব্য (০)





image

ব্যর্থ ‘প্রজেক্ট ফ্রিডম’, যে কারণে ২৪ ঘণ্টার মধ্যেই পিছু ...

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে পেশিশক্তি প্রদর্শনের নীতি থেকে আপা...

image

‎যেভাবে শুভেন্দুর সহকারীকে হত্যা করা হয়

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ...

image

প্রতি মাসে আধা ইঞ্চি করে ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি

আন্তর্জাতিক ডেস্ক: দ্রুত ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি। মহাকাশ থ...

image

‎দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দ...

নিউজ ডেস্কঃ কয়েক মাসের টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্...

image

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি নেতা ...

  • company_logo