ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬মে) রাত সাড়ে ১০টার দিকে দোহারিয়া এলাকার ডলতলার কাছে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চন্দ্রনাথ রথ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভুয়া নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি তার পথরোধ করে। এরপর কয়েকটি মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তদন্তকারীরা জানিয়েছেন, অন্তত তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়।
হামলার পরপরই দুর্বৃত্তরা ব্যবহৃত গাড়িটি ফেলে রেখে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে খালি কার্তুজ ও গুলি উদ্ধার করে পুলিশ।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, হাসপাতালে নেওয়ার আগেই চন্দ্রনাথ রথের মৃত্যু হয়। তার বুকে ও হৃদপিণ্ডে একটি গুলি লাগে এবং আরেকটি গুলি পেটে বিদ্ধ হয়। গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলায় চারটি মোটরসাইকেল ও একটি গাড়ি ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে প্রায় ১৭০ মিটার দূরে। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক জানিয়েছেন, উদ্ধার করা গাড়িটির নম্বরপ্লেট ছিল ভুয়া এবং হামলায় ব্যবহৃত মোটরসাইকেলগুলোতেও কোনো নম্বরপ্লেট ছিল না।
তদন্তকারীদের ধারণা, হামলায় উন্নতমানের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, গ্লক সিরিজের পিস্তল ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এদিকে, পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পর চলমান রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। গত তিন দিনে চন্দ্রনাথ রথসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
শুভেন্দুর সহকারী হত্যায় ব্যবহৃত গাড়ি উদ্ধার
নিহতদের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুজন করে কর্মী রয়েছেন। সহিংসতা নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে রাজ্য পুলিশের দুই সদস্য এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান আহত হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: দ্রুত ডুবে যাচ্ছে মেক্সিকো সিটি। মহাকাশ থ...
নিউজ ডেস্কঃ কয়েক মাসের টানাপোড়েনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্...
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি নেতা ...
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও ...
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংকট মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছ...

মন্তব্য (০)