• লিড নিউজ
  • অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকদের জন্য সুখবর

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মার্কিন শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়লেও যুক্তরাষ্ট্রের বাজারেই বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় বাড়ছে। একই সময়ে একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ রপ্তানি গন্তব্য যুক্তরাজ্যেও রপ্তানি আয় বেড়েছে। তবে ধারাবাহিকভাবে কমেছে তৃতীয় শীর্ষ রপ্তানি বাজার জার্মানিতে।

‎গত বছরের ২ এপ্রিল ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘোষণার পর থেকেই বিশ্ব অর্থনীতির পরিচিত চিত্র বদলাতে শুরু করে। শুল্ক আতঙ্কে আমদানি-রফতানি অনেকটাই থমকে যায়। আগস্টে শুল্কনীতি কার্যকর হলে তার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে। পণ্যের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ভোক্তারা ব্যয় সংকোচনের পথে হাঁটেন।

‎এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আয় বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭৩৬ কোটি ১৯ লাখ ডলারের পণ্য। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭১৮ কোটি ৬৭ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় প্রায় আড়াই শতাংশ বেড়েছে।

‎অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্যে মাসভিত্তিক হিসাবে রপ্তানি আয় বেড়েছে প্রায় সাড়ে ২৩ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটিতে রপ্তানি হয়েছে ৩৮৭ কোটি ৫১ লাখ ডলারের পণ্য।
‎ 
‎তবে তৃতীয় শীর্ষ রপ্তানি বাজার জার্মানিতে এ প্রবৃদ্ধি দেখা যায়নি। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটি থেকে রপ্তানি আয় এসেছে ৩৮৬ কোটি ১৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ৪৩৬ কোটি ৪৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরে জার্মানিতে রপ্তানি আয় কমেছে সাড়ে ১১ শতাংশের বেশি।

মন্তব্য (০)





image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

image

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য...

নিউজ ডেস্কঃ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্ত...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈ...

image

বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নী...

নিউজ ডেস্ক : মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বি...

  • company_logo