• লিড নিউজ
  • শিক্ষা

জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

‎বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত, শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

‎শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কখনোই জিডিপির দেড় শতাংশের বেশি হয়নি। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

‎তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, আগের সরকারের সময় ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ব্যর্থতা ছিল এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল ও ক্রিয়াশীল (ইন্টারঅ্যাকটিভ) ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন তৃতীয় ভাষা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo