• লিড নিউজ
  • শিক্ষা

যুক্তরাষ্ট্রে ফাউলার গ্লোবাল ইনোভেশন চ্যালেঞ্জে প্রথম বাংলাদেশের রাফসান

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়াগো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাউলার গ্লোবাল সোশ্যাল ইনোভেশন চ্যালেঞ্জে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সাজিদান রাফসান। তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট ওলাফ কলেজে অধ্যয়নরত।

‎রাফসান প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার মার্কিন ডলার।

‎জানা যায়, প্রতিযোগিতাটিতে বিশ্বের ২৫টিরও বেশি দেশের হাজারও শিক্ষার্থী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)–কে সামনে রেখে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। পুরস্কার পর্বে মার্কিন উদ্যোক্তা ও সমাজসেবক রন ফাউলার নিজেই উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

‎এ বিষয়ে সাজিদান রাফসান বলেন, এপেক্স স্ট্রাইডের মাধ্যমে একটি প্রস্থেটিক ডিভাইস তৈরি করে উপস্থাপন করেন তিনি। যা দক্ষিণ এশিয়ার স্বল্প-সম্পদ ও জলবায়ু–সংবেদনশীল অঞ্চলের জন্য উপযোগী। এই ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি আর্দ্রতা, পানি ও অসমতল পরিবেশে টেকসইভাবে ব্যবহার করা যায়, এবং এককালীন সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের সুযোগ তৈরি করে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo