• লিড নিউজ
  • জাতীয়

‎জাল নোট কারবারিরা গোয়েন্দা নজরদারিতে: ডিএমপি কমিশনার

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট কারবারিরা যাতে সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
‎
‎বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। মো. সরওয়ার বলেন, জার নোট কারবারিদের বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি আছে। তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালিত হবে।  এছাড়া পশুর হাটে থাকবে জাল নোট শনাক্তকরণ মেশিন।

‎পশুর হাট নিয়ে তিনি আরও বলেন, পুরো গাবতলী হাট, আশপাশের সড়ক ঘিরে পুলিশের কার্যক্রম পরিচালিত হবে। হাটকেন্দ্রিক বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তৎপর থাকবেন বলেও জানান তিনি।

মন্তব্য (০)





  • company_logo