• লিড নিউজ
  • জাতীয়

খেলার মাঠে মেলা বসতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মেলার জন্য কোনো খেলার মাঠকে বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

‎বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

‎ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কারের পর স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না।

‎প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে জেলা পর্যায়ে যত স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে সচল করা হবে।

‎তিনি আরও বলেন, এসব স্থাপনা সচল হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

‎খেলাধুলার উন্নয়ন এবং যুব উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

‎চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে। এর মাধ্যমে ব্যাপকভাবে খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নে...

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদল থেকে প্...

image

‎মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ...

image

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর ‎

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম...

image

কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্র...

image

‎চার দিনের সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন পরর...

  • company_logo