ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিন আজ। চলছে শেষ দিনের প্রথম অধিবেশন। আজ বুধবার (৬ মে) সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে।
বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, দেশের জেলা স্টেডিয়ামের কোনো মাঠ মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেয়া হবে না। একইসাথে মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলকে সংস্কার করার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, মাঠ পর্যায়ের যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকদের মধ্যেমে এক ধরনের কানেকটিভিটি তৈরির আলোচনা হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, বিগত সময়ে সমাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি। তাই সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার।
নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ...
নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম...
নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্র...
নিউজ ডেস্কঃ চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন পরর...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স...

মন্তব্য (০)