• লিড নিউজ
  • জাতীয়

১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে  কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঈদুল আযহার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশনার কথা জানান।

‎স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মহাসড়কের শৃঙ্খলা রক্ষায়, এর ওপরে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রেললাইনের পাশের এলাকাগুলোর জন্য।

‎স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোরবানি পরবর্তী পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং এর সঠিক সংরক্ষণে সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

‎স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের ৭ দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

‎তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সমন্বিতভাবে কাজ করে ১২ ঘণ্টার নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য সরিয়ে শহর ও জনপদ পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নে...

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদল থেকে প্...

image

‎মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ...

image

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর ‎

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম...

image

কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্র...

image

‎চার দিনের সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছেন পরর...

  • company_logo