• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে পুরষ্কৃত ১৬ শিক্ষার্থী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের আয়োজনে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৬’ শুরু হয়েছে। 

রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় নিজ নিজ শিল্পকর্মের জন্য ১৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে তাঁদের অনুপ্রাণিত করা হয়েছে। একই সঙ্গে যাঁরা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, সেই প্রখ্যাত শিল্পীদের নামে পুরস্কারের নামকরণ করে তাঁদের স্মরণও করা হচ্ছে। সমাজ ও সংস্কৃতির উন্নয়নে চারুকলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তথ্যপ্রযুক্তির প্রভাবে ঐতিহ্যগত সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করে তিনি আরও বলেন, ‘তোমাদের কাজের মাধ্যমে বাংলার হাজার বছরের সংস্কৃতি ধরে রাখতে পারলে পরবর্তী প্রজন্ম এখান থেকে অনেক মূল্যবান উপাদান পাবে। আমি বিশ্বাস করি, তোমাদের মধ্য থেকেই শিল্পাচার্য জয়নুল আবেদীন, এস এম সুলতান, পটুয়া কামরুল হাসানের মতো শিল্পী তৈরি হবে, যারা দেশের জন্য বিশ্বের যেকোনো জায়গা থেকে সুনাম বয়ে আনবে। চারুকলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে যে সৃজনশীলতা ও নান্দনিকতা তৈরি হয়, এর প্রভাব সমাজেও ছড়িয়ে দিতে হবে।’

চারুকলা বিভাগের প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হাওলাদার। এ সময় চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন ও প্রিন্টমেকিং, এই তিনটি শাখায় মোট ১৬ জন শিক্ষার্থীকে তাঁদের নিজ নিজ শিল্পকর্মের জন্য পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য। ড্রইং অ্যান্ড পেইন্টিং শাখায় শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার পেয়েছেন সিনথিয়া আক্তার শান্তা, শিল্পী এস এম সুলতান পুরস্কার পেয়েছেন অরিন সাহা, নিরীক্ষাধর্মী পুরস্কার পেয়েছেন বিশাল পাল এবং সম্মান পুরস্কার পেয়েছেন সৌভিক ঢালী ও স্বপ্নীল পাল।

গ্রাফিক ডিজাইন শাখায় শিল্পী কামরুল হাসান পুরস্কার পেয়েছেন তাশফিয়া সামিহা সুপ্তি, শিল্পী কাইয়ুম চৌধুরী পুরস্কার পেয়েছেন হাসিব সিদ্দিকী, নিরীক্ষাধর্মী পুরস্কার পেয়েছেন ইসরাত জাহান অনন্যা এবং সম্মান পুরস্কার পেয়েছেন মুন্নি চক্রবর্তী। অন্যদিকে, প্রিন্ট মেকিং শাখায় শিল্পী শফিউদ্দিন আহমেদ পুরস্কার পেয়েছেন জুবায়ের আহমেদ, শিল্পী মোহাম্মদ কিবরীয়া পুরস্কার পেয়েছেন ফারিয়া কবীর, নিরীক্ষাধর্মী পুরস্কার পেয়েছেন রিপন রায় এবং সম্মান পুরস্কার পেয়েছেন থোয়াই অং সিং মারমা ও তাসনিম আরা। এ ছাড়া সেরা মাধ্যম পুরস্কার (পেন্সিল) পেয়েছেন সামং মারমা এবং মাধ্যম পুরস্কার (পেন্সিল) সম্মান পেয়েছেন মো. সাদমান হাবিব সামি।

আয়োজকেরা জানান, এই প্রদর্শনীতে চারুকলা বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে।

মন্তব্য (০)





image

মাধ্যমিক শিক্ষার আধুনিকায়নে আসছে ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প

নিউজ ডেস্কঃ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্ত...

image

জকসুর ক্রীড়া সম্পাদক নাঈমকে প্রকাশ্যে চড় মারলে ছাত্রদল নে...

নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর...

image

‎জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্...

নিউজ ডেস্কঃ আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমি...

image

বন্যার আগাম পূর্বাভাসে বাকৃবি গবেষকদের কৃত্রিম বুদ্ধিমত্ত...

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে নদীর পানির...

image

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান...

নিউজ ডেস্কঃ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টা...

  • company_logo