• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের সব বিভাগে দমকা হওয়া ও বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দেশের সব বিভাগে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

‎আবহাওয়া অফিস জানিয়েছে, বিরাজমান লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

‎এ অবস্থায় সংস্থাটি বলছে, আজ রোববার (৩ মে) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

‎আবহাওয়া অফিস বলছে, সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা সপ্তাহজুড়ে থাকতে পারে।এদিকে, তাপমাত্রা নিয়ে সংস্থাটি জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

‎এছাড়া সোমবার (৪ মে) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। 

মন্তব্য (০)





image

‎কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি কর...

নিউজ ডেস্কঃ কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি স...

image

‎রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমি...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নে...

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদল থেকে প্...

image

‎মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ...

image

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর ‎

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম...

  • company_logo