• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক জিহাদ’ গড়ে তোলার ডাক ইরানের সর্বোচ্চ নেতার ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মে দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় দেশবাসীকে অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ওপর মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় তিনি দেশজুড়ে ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক জিহাদ’ গড়ে তোলার ডাক দেন।

‎খামেনি তাঁর বার্তায় উল্লেখ করেন, ইরান সামরিক ক্ষেত্রে ইতোমধ্যে নিজেদের শক্তির সক্ষমতা প্রমাণ করেছে। এখন সময় এসেছে অর্থনৈতিক ফ্রন্টেও প্রতিপক্ষ বা শত্রুদের ‘পরাজিত ও হতাশ’ করার। এই লড়াইয়ে জয়ী হওয়া ইরানের জন্য এখন বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।
‎
‎স্থানীয় সময় শুক্রবার (১ মে) শ্রম দিবস উপলক্ষে দেওয়া এই বার্তায় ইরানের অভ্যন্তরীণভাবে উৎপাদিত পণ্যগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান খামেনি। একইসঙ্গে তিনি ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা বর্তমান সংকটেও যথাসম্ভব কর্মী ছাঁটাই এড়িয়ে চলেন।
‎
‎সাম্প্রতিক সংঘাত ও অস্থিরতায় যেসব কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে জনবল ধরে রাখার পরামর্শ দিয়ে খামেনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এখন প্রধান জাতীয় অগ্রাধিকার। এই স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমেই ইরান বর্তমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo