• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। তবে একটি পদেও বিজয় অর্জন হয়নি জামায়াতের।

শুক্রবার (১ মে) রাত ১০ টায় নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন পর্রবর্তীতে অফিশিয়ালি ঘোষণা করবেন।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বলেন, ঢাকা বারে প্রথম দিন ২ হাজার ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার ভোট দিয়েছেন ৪ হাজার ৪১০ জন। দুদিনে ৭ হাজার ১৬৯ জন ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনপি থেকে জয়ীরা হলেন— সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচালার সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক।

কার্যকরী সদস্য পদে এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।

জামায়াত থেকে যারা জয়ী হতে পারেননি তারা হলেন— সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি লুতফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেজারার আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি শাহাদাত হোসেন, কালচালার সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারি বাবুল আক্তার বাবু, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ। সদস্য পদে দিলরুবা আক্তার, জহিরুল ইসলাম, কাওসার আহম্মেদ,কাইয়ুম হোসেন নয়ন, মহসিন রেজা, ওমর ফারক, শাহ আলম, ইউনূস ও মোশারফ হোসেন।

অপরদিকে, স্বতন্ত্র হিসেবে হেরেছেন— সভাপতি পদে ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব, মোহাম্মদ শহিদুল্লাহ, ট্রেজারার পদে রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে দেওয়ার আবুল হোসেন, কালচারাল সেক্রেটারি পদে ওলিদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য (০)





image

‎কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি কর...

নিউজ ডেস্কঃ কিছুদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি স...

image

‎রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমি...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির কর্নে...

নিউজ ডেস্কঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদল থেকে প্...

image

‎মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে ...

image

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় নানা পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর ‎

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম...

  • company_logo