• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ওপেকের সহায়তা প্যাকেজ ঘোষণা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি, পণ্যদ্রব্য এবং বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে সৃষ্ট ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভিয়েনা-ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, এই বিশাল অংকের অর্থ এখন থেকে ২০২৮ সালের মধ্যে বিভিন্ন দেশের চাহিদার ভিত্তিতে বিতরণ করা হবে। মূলত যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে পণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখা এবং উন্নয়নশীল দেশগুলোর সরকারকে ক্রমবর্ধমান ব্যয় মেটাতে সহায়তা করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

বিশেষ করে খাদ্য, জ্বালানি এবং সারের মতো অতি প্রয়োজনীয় পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ওপেক ফান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে, তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা প্যাকেজটি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo