• লিড নিউজ
  • জাতীয়

‎ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন আজ (বুধবার, ২৯ এপ্রিল) সকালে সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

‎প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ময়মনসিংহের কিছু অঞ্চলসহ তিনটি জেলায় প্রবল বর্ষণের কারণে মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে এসব এলাকায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস তাদের সহায়তা দেয়ার চেষ্টা করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘তিন দিন আগে আবহাওয়া প্রতিবেদনের ভিত্তিতে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনকে আগাম নির্দেশনা দিয়েছিলেন। সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিবেচনায় রেখে কী ধরনের পূর্বপ্রস্তুতি নেয়া যায়, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছিল।’

‎তিনি আরও জানান, আজ সকালে সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে প্রবল বর্ষণের কারণে ময়মনসিংহের কিছু এলাকাসহ এই তিন জেলায় মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে।

‎ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কৃষকদের চিহ্নিত করে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়ার চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য (০)





image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

image

‎জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠ...

image

‎ফল উৎসবের সংস্কৃতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান তথ...

নিউজ ডেস্কঃ সুস্থ মননশীলতা গঠন এবং সামাজিক মেলবন্ধনের আবহ ধর...

  • company_logo