ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো পথ নেই বলে মন্তব্য করছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মণি। আজ সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জাতীয় সংসদের এলডি কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদে সংবাদ কাভার করতে এসে নানামুখী সমস্যায় পড়ার কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।
পরে নূরুল ইসলাম মণি বলেন, ‘এসব সমস্যা দ্রুতই সমাধান করা হবে।’ এসময় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান সরকারি দলের চিফ হুইপ। সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দিতে হবে সাংবাদিকদের। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সাংবাদিকদের সরিক হবার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘তারেক রহমান ভঙ্গুর অর্থনৈতিক দেশের হাল ধরেছেন। দিন রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলেন, তাই তিনি সব কিছুই বোঝার চেষ্টা করেন।
নিউজ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান ...
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্য...
নিউজ ডেস্কঃ শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে...
নিউজ ডেস্কঃ ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা...
নিউজ ডেস্কঃ কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থ...

মন্তব্য (০)