ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ যশোরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর। আর গত তিন মাসের মধ্যে যশোরে এটা তার দ্বিতীয় সফর।
নিউজ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান ...
নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্য...
নিউজ ডেস্কঃ শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে...
নিউজ ডেস্কঃ ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা...
নিউজ ডেস্কঃ কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থ...

মন্তব্য (০)