• লিড নিউজ
  • জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ৬ মাস সময় বেধে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
‎
‎বহুল আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছেন উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। আদালতে রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান।
‎
‎হাইকোর্ট জানান, মামলার অগ্রগতি সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন হাইকোর্টে পাঠিয়েছেন টাস্কফোর্স কমিটি। তবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এ সময় রিটকারীদের পক্ষ থেকে ৩ মাস সময় দেওয়ার প্রস্তাব করা হলেও হাইকোর্ট ৬ মাস সময় মঞ্জুর করেন।
‎
‎শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, বহুল আলোচিত এই মামলায় ১৩ বছরেও চার্জশিট দাখিল করতে না পারা বেদনাদায়ক।
‎
‎এর আগে গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।

মন্তব্য (০)





image

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন...

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে...

image

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন : প...

২

‎নিউজ ডেস্কঃ  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান ...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্য...

image

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি ...

৪

নিউজ ডেস্কঃ  শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে...

image

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

৫

নিউজ ডেস্কঃ  ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা...

  • company_logo