• লিড নিউজ
  • জাতীয়

উগ্রবাদী সংগঠনের নাশকতা পরিকল্পনা: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

‎সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
‎
‎চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা- জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও রয়েছে।
‎
‎এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্টরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন...

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে...

image

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন : প...

২

‎নিউজ ডেস্কঃ  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান ...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্য...

image

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি ...

৪

নিউজ ডেস্কঃ  শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে...

image

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

৫

নিউজ ডেস্কঃ  ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা...

  • company_logo