• অর্থনীতি

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আহসান, ফের মহাসচিব মহিদুল

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আহসান হাবিব। আর অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হয়েছেন কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান।

শুক্রবার (২৪ এপ্রিল) এনবিআরের রাজস্ব ভবনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ সময়ের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আহসান হাবিব ও মহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সৈয়দ মহিদুল হাসান অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিরও মহাসচিব ছিলেন। কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে রয়েছেন তিনি।

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, কর কমিশনার মো. শাহ আলী ও কর কমিশনার মোস্তাফিজুর রহমান।

যুগ্ম মহাসচিব হয়েছেন মুহাম্মদ মুঈনুল ইসলাম এবং জাফর ইমাম।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক কুমার পাল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনামুল ইসলাম।

এছাড়াও গবেষণা সম্পাদক পদে মো. মনিরুজ্জামান, সহ-গবেষণা সম্পাদক ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবু মুসা, সহ-সমাজকল্যান সম্পাদক নুরুল হুদা ভুইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াকিল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, সহ-ক্রীড়া সম্পাদক এ. মঈন খন্দকার।

এছাড়াও অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে ২৭ জন নির্বাচিত হয়েছেন।

মন্তব্য (০)





image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

  • company_logo