• লিড নিউজ
  • জাতীয়

বদলে গেল ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ৪ জুনের পরিবর্তে প্রতি বছর ২১ মে দিবসটি পালিত হবে।
‎
‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎এতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন বা পালন সংক্রান্ত পরিপত্রের ‘জাতীয় চা দিবস’ তারিখ সংশোধনের প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।
‎
‎তারিখ পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে।
‎
‎বৈশ্বিকভাবে ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামের মতো বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে। তাই আন্তর্জাতিক এই তারিখের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন...

১

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে...

image

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন : প...

২

‎নিউজ ডেস্কঃ  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান ...

image

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সদ...

৩

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারী সদস্য...

image

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি ...

৪

নিউজ ডেস্কঃ  শুধু বেঞ্চ বা বিচারপতির সংখ্যা বাড়িয়ে...

image

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

৫

নিউজ ডেস্কঃ  ভারতের সঞ্চালন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা...

  • company_logo