• লিড নিউজ
  • জাতীয়

উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলমান উপসাগরীয় সংঘাতের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান। বৃহস্পতিবার মাস্কাটে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদি অংশ নেন।

‎বৈঠকে উভয় পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

‎বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইসাম বিন তারিককে কৃতজ্ঞতা জানান, যিনি সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

‎ড. রহমান ওমানে বসবাসরত ৭ লাখের বেশি বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তা ও অবদানের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎ওমানের পররাষ্ট্রমন্ত্রীও ওমানের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি নাগরিকদের ভূমিকার প্রশংসা করেন।

‎উভয় দেশ ওষুধ, খাদ্য, কৃষি এবং বন্দর লজিস্টিকসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করে।

‎বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যা পারস্পরিক সুবিধাজনক সময়ে গ্রহণের বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

‎যেসব জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্কঃ মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় দেশের উত্তরাঞ্চল...

image

‎নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অ...

নিউজ ডেস্কঃ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি...

image

বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছে...

image

‎আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্কঃ আবারও পরিবর্তন হচ্ছে বাংলাদেশ পুলিশের পোশাক...

image

‎তিস্তা মহাপরিকল্পনা হবে নিজস্ব অর্থায়নে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চ...

  • company_logo