• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৮ ঘণ্টায় পড়ল ৭৯ শতাংশ ভোট

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের দিনে বৃহস্পতিবার দুপুর তিনটা পর্যন্ত গড় ভোট পড়েছে ৭৮ দশমিক ৭৭ শতাংশ। তবে এসময় কয়েকটি ভোট কেন্দ্রে হাতাহাতি ও ইট ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ভোট গ্রহণের আট ঘণ্টায় সবথেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ আসনে। সেখানে ৮৭ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে। এই আসনটি মুসলমান অধ্যুষিত।

দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক লালগোলা ও ভগবানগোলা আসন দুটিতে, যথাক্রমে প্রায় ৮৫ শতাংশ ও প্রায় ৮৪ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ৩টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৭৮.৭৭%। গত আট ঘণ্টায় ঝাড়গ্রামে ভোট পড়েছে ৮১.০৪%, বীরভূমে ভোটের হার ৬৩.৯৩%, পুরুলিয়ায় ভোট পড়েছে ৫৯.৮৩%, দার্জিলিং-এ ৫৯.৮১%। কালিম্পংয়ে ৭৪.০৭%, মালদায় ৭৬.২২%, মুর্শিদাবাদে ৭৯.৭২%, পশ্চিম বর্ধমানে ৭৫.৪৪%, পশ্চিম মেদিনীপুরে ৮১.০৭%, পূর্ব মেদিনীপুরে ৭৮.৯৪% , আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৭.৫৩%, বাঁকুড়ায় ৭৯.৮৮%, কোচবিহারে ভোটদানের হার ৭৯.২৬%, দক্ষিণ দিনাজপুরে ৮১.৪৯%, উত্তর দিনাজপুরে ৭৭.৩২% এবং জলপাইগুড়িতে ৭৮.৯২% ভোট পড়েছে।

রাজ্যের বিদায়ী বিধানসভায় বিরোধী-দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে লড়ছে। সেখানে বিকাল তিনটা পর্যন্ত ভোটদানের হার ৮১ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে সবথেকে কম ভোটদানের হার পুরুলিয়া আসনটিতে। সেখানে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৭২ দশমিক ২২ শতাংশ।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo