• লিড নিউজ
  • শিক্ষা

মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিল-২০২৬ কর্মসূচিতে সহযোগিতা করতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশ এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসাবে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২ মে বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে। এ আয়োজনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদেরকে ৬টি পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে—

এই কর্মসূচিটি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন। প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo