• আন্তর্জাতিক

এবার বরখাস্ত হলেন মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি ‎

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নৌবাহিনীতে বড় ধরনের রদবদল হয়েছে। এবার মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
‎
‎বুধবার (২২ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র শন পারনেল। তবে তাকে সরিয়ে দেওয়ার স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। জন ফেলানের স্থলাভিষিক্ত হবেন মার্কিন নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কাও।

‎জন ফেলানের এই বরখাস্ত সামরিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে জন ফেলান সর্বশেষ।
‎
‎২০২৫ সালের মার্চে দায়িত্ব নেওয়া ফেলান ডোনাল্ড ট্রাম্পের মনোনীত। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের প্রচারণার বড় দাতা ছিলেন তিনি।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo