• লিড নিউজ
  • জাতীয়

বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর সাভারের আমিনবাজার ল্যান্ডফিল এলাকায় দ্রুত সময়ের মধ্যে “বর্জ্য থেকে বিদ্যুৎ” (ওয়েস্ট টু এনার্জি) প্রকল্প বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

‎বুধবার আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনকালে তিনি এ আশ্বাস প্রদান করেন। প্রতিমন্ত্রী জানান, সাভার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণ মোকাবিলায় এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার (টপ প্রায়োরিটি) দেওয়া হয়েছে। দীর্ঘদিন জমে থাকা বর্জ্যে সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও দূষণে স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করে তিনি এ সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

‎প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্পটি বিভিন্ন জটিলতার কারণে বাস্তবায়নে বিলম্ব হয়েছিল। তবে বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপে এ জটিলতা দূর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ সংশোধনের কাজ চলছে।

‎তিনি উল্লেখ করেন, “সবার আগে বাংলাদেশ” নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য ও দূষণমুক্ত নগরীতে রূপান্তর করতে “গ্রিন ঢাকা, ক্লিন সিটি” উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

‎প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করে তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বিদ্যুৎ বিভাগকে সমন্বিতভাবে কাজ করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করতে হবে।

‎পরিদর্শনকালে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

image

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতা...

  • company_logo