ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ৬ মাসের স্টকে আছে হামের টিকা। পরবর্তী ৬ মাসে টিকা দিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, টিকার কোনো সংকট নেই।
আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতে লোকবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী শিগগিরই নিয়োগ করতে যাচ্ছে সরকার। এছাড়াও, সকল উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে চীন। দুদেশের দীর্ঘমেয়াদি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এই সমঝোতা হয়েছে।
চীন বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তাসহ নানামুখী কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, করোনাকালীন সময়েও চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...
নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

মন্তব্য (০)