• লিড নিউজ
  • জাতীয়

সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা: সড়ক পরিবহন মালিক সমিতি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোথাও বাসভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

‎মঙ্গলবার (২১ এপ্রিল)  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। 

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করতে হবে এবং সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo