• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ৭৭৫টি স্কুলের সংস্কার কাজ সম্পন্ন: আল জাজিরা ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০টি স্কুলের মধ্যে অর্ধেকের বেশি মেরামত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রী আলি রেজা কাজেমির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
‎
‎কাজেমি বলেন, ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩শ' টি স্কুলের মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি মেরামত করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান, ইসফাহানসহ বেশ কয়েকটি প্রদেশের স্কুল।
‎
‎তিনি আরও জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর সংস্কার কাজ অক্টোবরের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
‎
‎শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও সরাসরি কিংবা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু ছিল। এছাড়া শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
‎
‎কাজেমি আরও বলেন, শাজারেহ তাইয়েবেহ গার্লস স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জন শিক্ষার্থীর স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা আয়োজন করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী, শিক্ষক ও স্টাফ।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo