• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে ইরান এখনো তাদের প্রতিনিধি দলের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসলামাবাদ শান্তি আলোচনার জন্য ইরানের পক্ষ থেকে নিশ্চিত বার্তার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। 

বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে কারণ দুই পক্ষের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।

মন্ত্রী তারার উল্লেখ করেন, পাকিস্তানের স্থানীয় সময় বুধবার (২২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। তার আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে দেখা হচ্ছে। 

মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খুঁজছে। ইরান যাতে দ্বিতীয় দফার এই বৈঠকে অংশগ্রহণ করে, সে জন্য ইসলামাবাদ তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

মূলত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বড় ধরনের কোনো সংঘাত এড়াতেই পাকিস্তান এই শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo