• সমগ্র বাংলা

ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে বন্যার ঝুঁকি মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা’ বিষয়ক এক প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২১ শে এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মহড়া আয়োজিত হয়।

জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফেজ–৩)-এর আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে। মহড়ার মূল লক্ষ্য ছিল বন্যার আগাম প্রস্তুতি জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের সক্ষমতা বৃদ্ধি করা।

৫ স্তরের ফ্ল্যাগ সিস্টেম অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘ডাইনামিক ফ্লাড রিস্ক মডেল’ প্রদর্শন করা হয়। এই মডেলের মাধ্যমে ৫টি ভিন্ন ভিন্ন রঙের পতাকার সাহায্যে বন্যার তীব্রতা ও বিপৎসীমার সতর্কবার্তা দেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। কারিগরি সেশনটি পরিচালনা করেন বুয়েটের অধ্যাপক আনিসুল হক।

প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, "বন্যার মতো দুর্যোগে সহজবোধ্য আগাম সতর্কবার্তা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পতাকানির্ভর ব্যবস্থা সাধারণ মানুষের কাছে বার্তার জটিলতা দূর করবে।"

মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং চর এলাকার সাধারণ মানুষ এই সক্রিয় মহড়ায় অংশ নেন।

সংশ্লিষ্টরা মনে করেন, পদ্মা অববাহিকার এই চরাঞ্চলে এ ধরনের নিয়মিত মহড়া বন্যাপ্রবণ এলাকার মানুষের দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী সাহস ও সচেতনতা জোগাবে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের বিক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের...

image

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজি...

image

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি, উদ্ধার অভিযা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক ...

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রে...

image

নড়াইলে ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যু...

নড়াইল প্রতিনিধি : যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্...

  • company_logo